কৃষক বন্ধু প্রকল্পের চেক সরকারি ভাবে বিলি হলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের গতি এলাকায়।





নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর। 

 কৃষক বন্ধু প্রকল্পের চেক সরকারি ভাবে বিলি হলো উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ব্লকের গতি এলাকায়।




বুধবার ওই এলাকায় আনুষ্ঠানিক ভাবে নয়শো জন কৃষক বন্ধুর হাতে ২০১৮-১৯আর্থিক বছরের সর্বোচ্চ আড়াই হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাদক্ষ্য মহম্মদ ফজলুর রহমান জানান,ওই পঞ্চায়েতে প্রায় আড়াই হাজার কৃষক এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন।

এর আগে প্রথম কিস্তিতে দেড়শো জন কৃষক কে চেক বিলি করা হয়েছিল।এদিন নয়শো জন কৃষককে চেক তুলে দেওয়া হয়।একজন কৃষক বছরে সর্বোচ্চ পাঁচ হাজার টাকার সুবিধা পেতে পারেন।




কিষান বন্ধু প্রকল্পের মাধ্যমে উন্নতি হচ্ছে কৃষকের।

এর ফলে উন্নয়ন হচ্ছে কৃষি ক্ষেত্রেরও।তারা কৃষি সহায়ক যন্ত্র পাতি কিনতে পারছেন এবং ওই অর্থ কৃষির উন্নয়নে ব্যায় করতে পারছেন।

রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষকরা কৃষি কার্যে এর ফলে উৎসাহ পাচ্ছেন বলে জানিয়েছেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...