ভাঙড়-
সংবাদের শিরোনামে প্রায়ই দেখা যায় ভাঙড়ের নাম।কখনো পাওয়ার গ্রিড,কখনো গোষ্ঠী দ্বন্দ্ব কখনো বা রাস্তার বেহাল দশা নিয়ে ।আজ দক্ষিন 24 পরগনার ভাঙর 2নম্বর ব্লকের ভগবানপুর গ্রাম পঞ্চায়েতর সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েক হাজার মানুষ ।
তাদের দাবি,তারা ডিজিটাল রেশন কার্ড পাচ্ছে না ।আর পেতে গেলে দিতে হবে 300টাকা।আর এর মদদ দিচ্ছে অঞ্চল সভাপতি তথা প্রধানের স্বামী বাপি মোল্লা।
এই বিক্ষোভ এর নেতৃত্ব দিচ্ছে ভাঙড়ের বেতাজ বাদশা আরাবুল ঘনিষ্ঠ পঞ্চায়েত সদস্য খাইরুল ইসলাম।
অভিযোগকারিরা বলছেন যে এই কাজে মদদ আছে ভাঙর 2নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি অহিদুল ইসলাম।ব্লক সভাপতির কাছে এ বিষয়ে জানতে চাইলে,তিনি বলেন এ বিষয়ে আমি কিছু বলবো না।পঞ্চায়েত সদস্য খইরুল ইসলাম জানান তিনি পুরো বিষয়টি বিডিও সাহেবকে জানিয়ে ছিলেন কিন্তু তিনি কোন সদর্থক পদক্ষেপ নেন নি।
সেজন্য তিনি বিষয়টি জেলা সভাপতিকে জানাবেন,প্রয়োজনে দিদিকে বলবেন বলে হুসিয়ারী দিয়েছেন।
