বারুইপুরে গ্রেপ্তার অস্ত্র কারবারি,জয়নগরেও গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতি




নিজস্ব প্রতিবেদক,

 বারুইপুর,

 কাপড়ের ব্যাবসার আড়ালে অস্ত্র বিক্রির কারবার ,কাপড়ের পুঁটলি থেকে বেরোল অস্ত্র, বারুইপুরে গ্রেপ্তার অস্ত্র কারবারি,জয়নগরেও গ্রেপ্তার কুখ্যাত দুষ্কৃতি, ; কাপড়ের ব্যাবসার আড়ালে চলছিল অস্ত্র বিক্রির কারবার।

 কাপড়ের পুঁটলিতে কাপড়ের মাঝে অস্ত্র নিয়ে ট্রেনে হকারি করতে করতে মেটিয়াবুরুজের বাসিন্দা বছর ৩৫ এর অস্ত্র কারবারি হায়দর আলি নামে সূর্যপুর স্টেশনে।




 সেখান থেকে অটো করে মঙ্গলবার দুপুরে বারুইপুরের কুমোরহাটে যেতেইবারুইপুর জেলা পুলিসের স্পেশাল অপারেশান গ্রুপের ওসি লক্ষিকান্ত বিশ্বাসের নেতৃত্বে তাঁর টিমের কাছে ধরা পড়ে যায় ওই অস্ত্র কারবারি। 

উদ্ধার হল বিহারের মুঙ্গের থেকে আসা ৪০ রাউন্ড তাজা কার্তুজ, ৫ টি ওয়ান শাটার, একটি মোবাইল। ধৃত কে বুধবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হবে।




 মঙ্গলবার দুপুরে বারুইপুরের জেলা পুলিস সুপারের অফিসে অতিরিক্ত পুলিস সুপার ইন্দ্রজিত বসু সাংবাদিকদের বলেন,কারুর কাছে অস্ত্র পৌঁছে দেওয়ার জন্য যাচ্ছিল এই হায়দর আলি।


 ২ থেকে ৩ বছর ধরে কাপড়ের ব্যাবসার আড়ালে এই অস্ত্র বিক্রির কারবার করছে হায়দর আলি। বারুইপুর জেলা পুলিসের স্পেশাল অপারেশান গ্রুপ অনেকদিন ধরেই এই দুষ্কৃতিকে ট্রাক করছিল।

 মেটিয়াবুরুজ,কলকাতা,দক্ষিন কলকাতার বিভিন্ন এলাকায় অস্ত্র বিক্রি করা হত। ১০ থেকে ১৫ হাজার টাকায় এই ওয়ান শাটার বিক্রি করা হত,আর ৪ থেকে ৫ হাজার টাকায় কার্তুজ বিক্রি করা হত। 

ধৃত কে পুলিস হেফাজতে নিয়ে পুলিস এর সাথে কারা জড়িত তার সন্ধানে তল্লাশি চালাবে। কোথায় কোথায় অস্ত্র বিক্রি করা হত তার সন্ধানও করবে পুলিস। এর পাশাপাশি মঙ্গলবার দুপুরেই জয়নগর স্টেশন এর কাছ থেকে অস্ত্র সহ এক কুখ্যাত দুষ্কৃতি কে গ্রেপ্তার করে জয়নগর থানার পুলিস। ধৃতের নাম পাপ্পু মজুমদার।

 এর কাছ থেকে উদ্ধার হয়েছে একটি পাইপগান। অতিরিক্ত পুলিস সুপার জানায়, কোন বড় অপরাধ করার জন্য জড় হয়েছিল। 

অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করতে দেখেই পুলিস হাতেনাতে গ্রেপ্তার করে। ধৃতের বাড়ি বহড়ু এলাকায়। ধৃত কে বুধবার দুপুরে বারুইপুর আদালতে তোলা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...