প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।




নিজস্ব প্রতিবেদক,

 উঃ দিনাজপুর,, 

 প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার দেবিঝোড়ার আড়িয়াগাঁও প্রাথমিক বিদ্যালয়ে। 

এদিন সকালে স্কুলে আসলে শিক্ষকরা দেখতে পান স্কুলের দরজা তালা ভাঙ্গা। 

স্কুলের ভিতরে ঢুকে দেখতে পান স্কুলের জামাকাপড় জুতা কিছু বাসন এবং কিছু কেস টাকা নিয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। 



রাতে এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছেন স্কুলের শিক্ষকরা। থানায় অভিযোগ জানানো হয়েছে। 

ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।ওই স্কুলের শিক্ষক তথা চোপড়ার তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ বলেন বেশ কিছুদিন ধরে এই এলাকায় চুরি হচ্ছে।

পুলিশকে বারবার বলা হয়েছে।আজকেও সকালে গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারি আমার স্কুলেও চুরি হয়েছে।স্কুলে গিয়ে দেখি তালা ভেঙে স্কুলের ফ্যান,মিড ডে মিলের জিনিসপত্র,সহ অনান্য জিনিসপত্র নিয়ে গিয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...