মানবিক উদ্যোগ দেখাল একদল যুবক ,




উজ্জ্বল সরকার:---

প্রতিবেদক, ক্যানিংঃ 

 একদল যুবকের মানবিক উদ্যোগে একদিকে যেমন পেটভরে দুমুঠো খেতে পেলেন ভবঘুরে মানুষজন, তেমনি স্টেশান চত্বরে গুরুতর জখম হয়ে পড়ে থাকা এক ব্যক্তিকে উদ্ধার করে এনে হাসপাতালে চিকিৎসা ও করালেন ঐ যুবকরা। 

যুবকদের এই মানবিক উদ্যোগে খুশি এলাকার সাধারণ মানুষ। 

 মাত্র কয়েকমাস আগে ক্যানিং এর বর্তিকা সংঘ নামে একটি ক্লাবের সদস্যরা মিলে ফুড ব্যাঙ্ক গড়ে তোলেন। অন্যের বাড়িতে উদ্বৃত্ত খাবার সংগ্রহ করে ক্যানিং, তালদি সহ আশপাশের রেল স্টেশন ও অন্যান্য জায়গায় যে সমস্ত মানুষ পড়ে থাকেন তাদের কাছে সেই খাবার পৌঁছে দেন।

 সেই কাজ করতে গিয়েই রবিবার রাতে ক্যানিং স্টেশন লাগোয়া এক ভবঘুরেকে খাবার দিতে গিয়ে বিশ্বজিৎ, রঞ্জিত, কমলেন্দুরা দেখেন পায়ে ক্ষত নিয়ে খুব কষ্ট পাচ্ছেন ঐ ব্যক্তি। 




এরপর তারা ঐ ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তিনি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...