*আল আলম মিশনে শিক্ষক দিবস উদযাপন*




নিজস্ব প্রতিবেদক, আরামবাগ। 


 আজ ৫ ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে আরামবাগ আল আলম মিশনে একটি মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ।

 আজকের অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন মিশনের স্থায়ী সভাপতি হাজী সেখ সিরাজুল আলম । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন বিদ্যালয় পরিদর্শক বিশিষ্ট শিশু সাহিত্যিক বহু গ্রন্থের লেখক আশিষ বরণ সামন্ত । 

তিনি আজকের দিনটির তাৎপর্য ও গুরুত্ব নিয়ে বিশেষ আলোচনা করেন ।

 এছাড়াও উপস্থিত ছিলেন নৈশরাই হাই ইস্কুলের প্রধান শিক্ষক সমরেন্দ্রনাথ কোনার , চাদূর হাই ইস্কুলের প্রাক্তন শিক্ষক কৃষ্ণচন্দ্র পাল , হরিণখোলা সিনিয়র মাদ্রাসার প্রাক্তন শিক্ষক নজরুল ইসলাম মল্লিক , পিরজাদা এনায়েতুল্লাহ হুসাইনি , পিরজাদা সফিউল্লাহ হুসাইনি , মিশনের প্রধান শিক্ষক সেখ আসগর ইমাম , সহ মিশনের সমস্ত শিক্ষকবৃন্দ ও ছাত্রবৃন্দ ।
 সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিশনের সম্পাদক হাজী সেখ বদরুল আলম সিদ্দিক ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...