শিরোনাম-অভিযোগ (,গদ্য)।




কলমে-টাইফুন।

 সহশ্র লোমকূপে আজ সহশ্র অভিযোগ বাযুদূষনের ফলস্বরূপ রূদ্ধ প্রবেশ দ্বার | চুলকানি ও পাছরায় রক্ত চুঁয়ে পড়ছে অহোরাত্র | বাজারে যা ডাক্তার ও মলম পাওয়া যায় তা সব ভেজাল | এমতবস্থায় অতনু বাধ্য হয়ে পড়ে থাকে বিছানায় রূদ্ধ কক্ষে | মাঝে মাঝে হৃৎপিণ্ড ও বিদ্রোহ ঘোষনা করে | 

করে আঘাত শরীরে | 

হয় কম্পমান ! সমস্ত শরীর রাজ্যে যতো অঙ্গপ্রতঙ্গ সব পেন ডাউন করে স্ব-স্ব কর্মক্ষেত্রে | ক্ষনিকের জন্য স্তব্ধ হয় কায়া রাজ্য | 

 অশান্ত বিবেক কিছুক্ষনের জন্য শান্ত হয়ে আদেশ করে শিরা ধমনীকে | 

কি ব্যাপার ? কেমন কাজ করছ তোমরা ? খবর রাখো না কোথায় কি ঘটছে ? শিরা ও ধমনী বলে কি বলব sir/mam সকলের একই অভিযোগ |

 দিন রাত্রি অবিরাম কাজ করছি কিন্তু পাওনা হিসাবে মিলছে বিড়ির ধোঁয়া আর অ‍্যালকোহলের নির্যাস | 

 তাইশুনে ফুসফুস প্রায় বিদ্রোহ করে বলে আমার অবস্থা সব থেকে করুন |

 প্রতিমিনিটে যতো কার্বন আমাকে শোধিত করতে হয় সেই দিন আর বেশী দূরে নয় আমি নিজেই কার্বনে পরিনত হবো | 

 পাশেই কিডনি ও লিভার বসে শুনছিল তাদের কথপোকথন |

 তারাও ফুসফুসের সংগে কন্ঠ মিলিয়ে বলে ঠিক তাই আমরা আর কাজ করতে পারছি না |  

এমতবস্তায় বিবেক মনকে বলে তোকে এত বেশী ভালোবাসার এই পরিনাম | 

মন বলে আমি তোমাকে বলেছিলাম যে আমাকে ভালোবেসে তোমাকে বেশী উৎসব ও মেলা খেলা করতে হবে আমার মন পেতে ? তোমার হৃৎপিণ্ড, ফুসফুস, কিডনি , শিরা, ধমনী, কান, চোখ এদের সঠিক দেখভাল না করে আমাকে(মন) নিয়ে উৎসবে পড়ে থাকতে | সত্যি বিবেক আজ তুমি বিবেক হীন | 

তোমার শরীর আজ অচল প্রায় অতনুর মতো |

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...