ইসলামপুর।
দর্শনার্থীদের নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে মন্ডপে মন্ডপে ঘুরে ঘুরে প্রতিমা দর্শন করার জন্য বিশেষ সহায়তা প্রদান কর্মসূচি গ্রহন করল ইসলামপুর পুলিশ জেলা।
কোন রাস্তা দিয়ে গেলে কিভাবে সহজেই পৌঁছে যাওয়া যাবে পুজো মন্ডপে সেজন্য দর্শনার্থীদের উদ্দেশ্যে গাইড ম্যাপ করার সুসজ্জিত ট্রাফিক পুলিশ ও জোরদার নিরাপত্তা ব্যাবস্থা ও পুজো মন্ডপ সহ রাজপথের পাশাপাশি ৩১ জাতীয় সড়কপথে বিভিন্ন এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানো সহ একাধিক উদ্যোগ নিয়েছে ইসলানপুর পুলিশ জেলা প্রশাসন।
আজ একটি অনুষ্টানের মধ্যদিয়ে দূর্গাপুজোর গাইড ম্যাপ ও রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় দূর্গা পূজা কমেটিরদের চেক প্রদান।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী গোলাম রাব্বানী, ইসলামপুর পুলিশ সুপার শচীন মক্কর, ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মন্ডল, ইসলামপুর মহকুমা শাসক অলঙ্কৃতা পান্ডে, ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল, ইসলামপুর থানার আইসি সৌমিক চাটার্জী।
ইসলামপুরের দূর্গা পূজা উপলক্ষ্যে গাইড ম্যাপের উদ্ধোধনের পাশাপাশি এদিন ৯৯ টি পুজো কমিটিকে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
তাছাড়া ৬ টি মহিলা পরিচালিত পূজা কমিটিকে ৩০ হাজার টাকা করে চেক প্রদান করা হলো।



