বিশ্বনবী দিবস পালিত হল উলুবেড়িয়া কলেজে,




নিজস্ব প্রতিবেদক, 

উলুবেড়িয়া, হাওড়া,,




 বিশ্বনবী দিবস পালিত হল উলুবেড়িয়া কলেজে, 

উলুবেড়িয়া কলেজে আজ অনুষ্ঠিত হল মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর জন্মদিবস অর্থাৎ বিশ্বনবী দিবস, 

বিশ্বনবী দিবস অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্যে উলুবেড়িয়া কলেজের অধ্যক্ষ ড, দেবাশীষ পাল বলেন যে বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম এর আদর্শ আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য, 



অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক তথা বিশিষ্ট আইনজীবী ইদ্রিস আলী, 




মাননীয় বিধায়ক ইদ্রিস আলী তার বক্তব্যে বলেন যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলায়হি ওয়াসাল্লাম ছিলেন তামাম মানব জাতির জন্য এক শান্তির দূত, তিনি সকল মানুষের কাছে ছিলেন শান্তির দেবদূত,

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ হওয়া উচিত, 

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি ওয়াসিম আলী,এস এম নজরুল ইসলাম, জনাব নাসীম আলী, হাসিবুর রহমান,কাজী আখতার হোসেন্, সেখ আকবর আলী,সেখ মেহেবুব আলম, 


উলুবেড়িয়া কলেজের ছাত্র ইউনিয়নের সভাপতি অনুপম হালদার,ছাত্রনেতা সেখ মিরাজুল,প্রমুখ, 

এছাড়াও উলুবেড়িয়া কলেজের ছাত্র ছাত্রী ও অন্যান্য অনেকে উপস্থিত ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...