এবি বঙ্গনিউজ, কোচবিহার।
শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার্থে শুরু হল অল ইন্ডিয়া ডিএসও-র একাদশ পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র সম্মেলন।
কোচবিহার জেলার নেতাজী সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে র দেবকুমার মন্ডল মঞ্চে, আজ প্রকাশ্য সমাবেশে ওল্ড পোস্ট অফিস মাঠ উপচে পড়ল দশ হাজার ছাত্রছাত্রীর দৃপ্ত উপস্থিতিতে।
অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান ডঃ নৃপেন্দ্র নাথ পাল মনীষীদের উদ্ধৃতি প্রদর্শনী উন্মোচনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন।
সভার সভাপতিত্ব করেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি কমরেড মৃদুল সরকার। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র, সর্বভারতীয় সভাপতি কমরেড কমল সাঁই।
এস ইউ সি আই দলের কোচবিহার জেলা সম্পাদক কমরেড শিশির সরকার এবং রাজ্য সম্পাদক তথা ডিএসও-র পাক্তন রাজ্য সম্পাদক কমরেড চণ্ডীদাস ভট্টাচার্য উপস্থিত ছিলেন।
সভার শুরুতে আজকের দিন খাদ্য আন্দোলনের শহীদ এবং ৯২ সালে গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
কেন্দ্র ও রাজ্য সরকারের অগণতান্ত্রিক, সাম্প্রদায়িক শিক্ষানীতির তীব্র সমালোচনা করে দেশব্যাপি তীব্র ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এআইডিএসও সাধারণ সম্পাদক কমরেড অশোক মিশ্র।
কমরেড চন্ডীদাস ভট্টাচার্য আজকের দিনে শিক্ষা-সংস্কৃতি-মনুষ্যত্ব রক্ষার লড়াইতে মার্ক্সবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তার অপরিহার্যতাও বিষদ ব্যাখা করে দুর্বার ছাত্র আন্দোলনের আহ্বান জানান।
প্রতিনিধি অধিবেশন চলবে ১লা সেপ্টেম্বর ও ২ রা সেপ্টেম্বর পর্যন্ত...
ডি. এস. ও 'র একাদশতম রাজ্য সম্মেলনে সংহতি জ্ঞাপন করতে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী ছাত্র সংগঠন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতা কমরেড মাসুদ রানা।




