দক্ষিণ দিনাজপুর,২০সেপ্টেম্বর;
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির,ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর কালিতলা ৫১২ নম্বর জাতীয় সড়কের ব্রাহ্মণী ব্রিজের সামনে ।
এদিন সকালে ওই ব্যক্তির প্রতিদিনের মতো কাজে বেরোলে বালুরঘাট থেকে বুনিয়াদপুর দিকে দ্রুত গতিতে যাওয়া একটি লরি কালিতলা এলাকা ব্রাহ্মণী ব্রিজের সামনে তাকে ধাক্কা মেরে চলে যায় ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
বিষয়টি দেখার পরে ঘটনাস্থলে ভিড় জমায়েত হয় পথচলতি মানুষের। থানায় খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে এবং পরে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই ব্যক্তির নাম সাধন হালদার (৫৫), পেশায় লেবার, বাড়ি গঙ্গারামপুর থানার ৩/২ বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের গম্ভীরা তলা এলাকায়।
পরিবার সূত্রে জানা গিয়েছে,প্রতিদিনের মতো সে কাজের উদ্দেশ্যে গাজোলে যাবার গাড়ি ধরার জন্য কালী তলায় আসার সময় বালুরঘাট থেকে বুনিয়াদপুর এর দিকে যাওয়া একটি লরি দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা যায়, ঘটনার প্রতিবাদে এলাকাবাসীরা ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান বেশ কিছুক্ষণ।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ, মৃতদেহ উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানোর পাশাপাশি তুলে দেন পথ অবরোধ।
বেশ কয়েকদিন আগেই লরির ধাক্কায় পাঁচজনের মৃত্যু হয়েছিল হাই রোড এলাকায় পুনরায় লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যুকে ঘিরে আতঙ্ক সৃষ্টি হয়েছে শহরবাসীর।
এ বিষয়ে মৃত ওই ব্যক্তির স্ত্রী ইন্দ্র হালদার জানিয়েছেন; প্রতিদিনের মত আজও কাজে বেরিয়েছিল সে, কিছুটা এগিয়েও দিয়ে এসে তাকে, বাড়ির ফিরতি খবর আসে তার স্বামীর এক্সিডেন্ট হয়ে ঘটনাস্থলেই মারা গিয়েছে,
এ বিষয়ে গ্রামবাসী কল্পনা ও দিবা হালদারেরা জানিয়েছেন; অ্যাক্সিডেন্টের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে দেখি লরির ধাক্কা লেগে পড়ে আছে, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার, পরিবারের রোজগারের একমাত্র সেই ছিল।
সরকারি সাহায্যের আবেদন জানিয়েছে তারা।
এ বিষয়ে মৃত ব্যক্তির এক আত্মীয় জানিয়েছেন; ঘটনার খবর পেয়ে ছুটে এসেছি।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।


