স্বাস্থ্য কেন্দ্রের গেটের পাশে একটি তাজা বোমা পরে থাকায় আতঙ্ক, রায়গঞ্জ।




নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ ।

স্বাস্থ্য কেন্দ্রের গেটের পাশে একটি তাজা বোমা পরে থাকায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকায়। 

ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর রায়গঞ্জ থানার দূর্গাপুরে। 

 খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ। খবর দেওয়া হয়েছে মালদার বোমস্কোয়াড কে। 




মালদা থেকে বোম স্কোয়াডের বাহিনী এলে উদ্ধার করা হবে বোমাটি। ঘটনাস্থল ঘিরে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। 

 কিভাবে স্বাস্থ্যকেন্দ্রে গেটের মুখে বোমাটি এল তা খতিয়ে দেখছে পুলিশ।সকাল বেলায় বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

কোথা থেকে ওই বোমা আসলো তার তদন্তে নেমেছে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...