নিজস্ব প্রতিবেদক,মালদাঃ-
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের উদ্যোগে সারা রাজ্যের সাথে মালদার ভারত বাংলাদেশের সীমান্তবর্তী হবিবপুর ব্লকের আইহো অঞ্চলের, আইহো উচ্চ বালিকা বিদ্যালয় মহাসমারোহের পালিত হচ্ছে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিনের ২০০ বছর পূর্তি সপ্তাহ পালন করছেন আইহো উচ্চ বালিকা বিদ্যালয় ।
এই উপলক্ষে ২০ থেকে ২৬ তারিখ পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে মধ্যে দিয়ে পালিত হছে ফোটো প্রদর্শনী,কুইজ,নাটক, পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর উপরে বিভিন্ন ধরনের আলোচনা,তাৎপর্য এবং তার যে বাণী সমাজকে যে বার্তা দিয়ে গিয়েছিলো যেমন বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহ আইন সম্মত , সহ বিভিন্ন ধরনের সমাজ সচেতনতামূলক বাণী কে সামনে রেখে আইহো উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী এবং শিক্ষিকারা এক সপ্তাহব্যাপী তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যাসাগর সপ্তাহ উদযাপনে পালন করছেন ।
বুধবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উপরে বিভিন্ন ধরনের আলোচনা করা হয় ছাত্রীদের মধ্যে বিদ্যাসাগরের জীবনী,তার নীতি, বিদ্যাসাগরের উপরে বিভিন্ন তাৎপর্যপূর্ণ আলোচনা ব্যাখ্যা করেন প্রধান শিক্ষিকা শিপ্রা বসাক ভৌমিক। এই আলোচনা সভায় ছাত্রীদের কে তার পথ অনুসরণ করতে বলেন।
স্কুলের ছাত্রীরা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ রাখার জন্য তার জীবনি ব্যাখ্য করে ।
এই অনুষ্ঠান আগামী ২৬ শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই কদিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিভিন্ন দিক দিয়ে আলোচনা প্রদর্শনী পালিত হবে।


