ছিনতাইকারীদের গুলিতে গুলিবিদ্ধ ১ যুবক।




নিজস্ব প্রতিবেদক। উঃ দিনাজপুর। 

 পুজো শুরু হতে আরো এক মাস বাকি। তার আগেই ছিনতাইকারীদের গুলিতে গুলিবিদ্ধ ১ যুবক।

 ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার চাদভিটা এলাকায়। গুলিবিদ্ধ যুবকের নাম পারভেজ আলম,. বাড়ি বরোগছ এলাকায়। 

গুলিবিদ্ধ ওই যুবককে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়েছে।আহত ব্যাক্তির অবস্থা গুরুতর থাকায় চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রেফার করে। 

ঘটনার তদন্ত শুরু করেছে., গোয়ালপোখর থানার পুলিশ। স্থানীয়সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার বরোগছ এলাকার বাসিন্দা পারভেজ আলম তার মোটর বাইকে করে তার দুই বন্ধু রাকিব আলম ও অরেক বন্ধুকে নিয়ে গোয়ালপোখর থানার বিপ্রীত এলাকায় সাইকেল খেলা দেখতে গিয়েছিল। 

খেলা দেখে বাড়ি ফেরার পথে গোয়ালপোখর থানার চাঁদভিটা এলাকায় পারভেজের মোটর বাইক এসে পৌছালে তাদের বাইকটিকে আটকায় দুই ছিনতাইকারী। পারভেজের মোবাইলটি ছিনতাই করে পালিয়ে যায়। 

তখন পারভেজ ও তার দুই বন্ধু ওই ছিনতাইকারীদের পেছনে তারা করলে ওই ছিনতাইকারীরা তাদেরকে লক্ষ্য করে গুলি চালাই বলে অভিযোগ। ছিনতাইকারীদের ছোড়া গুলি পারভেজের পেটে গিয়ে লাগে।

 এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে। গুরুতর জখম অবস্থায় তার বন্ধুরা তাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। 

গুলিবিদ্ধ পারভেজ আলম অবস্থা অবনতি থাকায় চিকিৎসকেরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠানোর নির্দেশ দেয়।

 গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছিনতাইকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে ইসলামপুর থানার পুলিশ। পুজো আগে এই ধরনের ঘটনায় আতঙ্ক এলাকার মানুষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...