আদিবাসী সম্প্রদায়ের করম পূজা উৎসব উপলক্ষ্যে ঝুমুর নাচ প্রতিযোগিতার আয়োজন করা হল শুক্রবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বালাবন্দ এম এস কে স্কুল প্রাঙ্গনে।
প্রতিবারের ন্যায় এবারো বিরসা সেবাইত সমিতির উত্তর দিনাজপুর জেলা কমেটির ব্যবস্থা পনায় ঝুমুর নাচের আয়োজন করা হয়।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরসা সেবা সমিতির রাজ্য সম্পাদক ধীরেন্দ্র নাথ পাহান,জেলা সভাপতি শুক্লা পাহান ও সম্পাদক মোহন কুমার পাহান,এবং জেলা কল্যান আধিকারিক শৈকর গাঙ্গুলী সহ আরো অনেকে।
এদিনে ঝুমুর নাম প্রতিযোগিতায় মোট ৩৫ টি দল অংশ গ্রহন করে।
ঝুমুর নাচকে ঘিড়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের মধ্যে উৎসাহতা ছিল ভালোই।সর্ব শেষে কালিয়াগঞ্জের মেহেন্দি পাড়া ঝুমার নাচের দল জয়ী হয়।
করম হল প্রকৃতির পূজা।
যে ভাবে বিষ্ণ উষ্ণায়ন ফলে পৃথিবী ধংশের মূখে।কারন যেভাগে বৃক্ষ নিধন করা হচ্ছে।
এক মাত্র আধিবাসী মানুষ হল প্রকৃতির পূজারী।
তারা সারা বছর নানা অনুষ্ঠানের মধ্য প্রকৃতির পূজা করে থাকে।আর প্রকৃতিকে বাচানোর জন্য ভাদ্র মাসের একাদশি আর পূর্নিমাতে সবচেয়ে বেশি করম পূজা হয় থাকে।
সেই মতাবেক ভাদ্র মাসের পূর্নিমার রাতে করম পূজার সাথে সাথে ঝুমুর নাচের আয়োজন করা হয়। ঝুমুর নাচকে ঘিড়ে উৎসবের চেহারা নেয় অনুষ্ঠান মঞ্চ।


