পাওনা ৫০০ টাকা চাইতে গিয়ে বিবাদের জেরে আক্রান্ত হলেন এক ব্যক্তি।




মালদা,  ২১ সেপ্টেম্বর ঃঃ

  পাওনা ৫০০ টাকা চাইতে গিয়ে বিবাদের জেরে আক্রান্ত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে মালদা ইংরেজবাজার থানার সাট্টারি এলাকায়। আক্রান্ত ব্যক্তির নাম সইজুদ্দিন মিয়া (৩০)। 

বর্তমানে তিনি মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে ১০ দিন আগে সইজুদ্দিন মিয়া নিজের জমি চাষ করার দায়িত্ব দেন তুফান মিয়াকে। 

তুফানের সেই চাষের ৫০০ টাকা পাওনা ছিল। সেই টাকা চাইতে গিয়ে বিবাদে জড়িয়ে পড়েন দুজনে। বিবাদের জেরে আক্রান্ত হয় সইজুদ্দিন মিয়া। 

ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে মালদা ইংরেজবাজার থানায়।পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...