নির্বাচন কমিশনের উদ্যোগে প্রতিটি জেলা জুড়ে শুরু হয়েছে নির্বাচক তথ্য যাচাই কর্মসূচি।




নিজস্ব প্রতিবেদক,।

 এবি বঙ্গনিউজ,মালদা

 পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের উদ্যোগে প্রতিটি জেলা জুড়ে শুরু হয়েছে নির্বাচক তথ্য যাচাই কর্মসূচি।

 রবিবার মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা করা হল এই কর্মসূচির। 

জেলা প্রশাসনিক ভবনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য, সদর মহাকুমা শাসক সুরেশ চন্দ্র রানো,জেলা ওসি ইলেকসন লিটন সাহা সহ জেলা প্রশাসনিক কর্তা আধিকারিকেরা।




 নতুন সহয়তা কেন্দ্রের উদ্বোধন করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। ভোটার কার্ডের বিভিন্ন তথ্য নির্বাচন কমিশনের বিশেষ পোর্টালে দেখতে পারবেন সাধারণ মানুষ। 

এছাড়াও বিভিন্ন তথ্য জানতে বিশেষ হেল্পলাইন চালু করা হয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...