সেফ ড্রাইভ সেভ লাইফ " কর্মসূচীতে নাকা চেকিং উত্তর দিনাজপুর,




নিজস্ব প্রতিবেদক,, 

 রাতেও " সেফ ড্রাইভ সেভ লাইফ " কর্মসূচীতে নাকা চেকিং উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পুলিশের। 

রাতে কেউ যাতে মদ্যপান করে যানবাহন না চালায় সেদিকে নজর রাখতেই এই বিশেষ নাকা চেকিং কালিয়াগঞ্জ থানার পুলিশের।




 দূরপাল্লার লড়ি থেকে শুরু করে সব ধরনের যানবাহনের চালকদের উপর নজরদারি শুরু করেছে পুলিশ। 

রাত ১১ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পুজোর মরশুমে প্রতিদিন এই নাকা চেকিং চলবে বলে জানিয়েছে কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশ।


 মদ্যপান করে গাড়ি চালিয়ে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে বিভিন্ন যানবাহন।




 এই ধরনের দুর্ঘটনা এড়াতে " সেফ ড্রাইভ সেভ লাইফ " কর্মসূচীর অঙ্গ হিসেবে এবার থেকে রাতভর নাকা চেকিং শুরু করল উত্তর দিনাজপুর জেলা পুলিশ। 

 জেলা পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার রাত ১১ টা থেকে রায়গঞ্জ- বালুরঘাট ১০ নম্বর রাজ্য সড়কে চলাচলকারী যানবাহনের চালকদের ড্রাঙ্কিং চেকিং শুরু করল কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশ।




 কালিয়াগঞ্জ থানা এলাকার তিনটি পয়েন্টে রাতভর এই নাকা চেকিং করা শুরু হয়েছে। 

কালিয়াগঞ্জ থানার ট্রাফিক পুলিশ অফিসার প্রতাপ মিশ্র জানিয়েছেন, মদ্যপান করে চালকেরা গাড়ি চালালে নিজেদের পাশাপাশি অন্য যানবাহনের দুর্ঘটনার আশঙ্কা থাকে।


 সেকারনেই জেলা পুলিশ সুপারের নির্দেশে শুক্রবার থেকে রাতভর নাকা চেকিং শুরু করা হয়েছে। 




মদ্যপান করা কোনও চালক ধরা পড়লেই তাকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পাশাপাশি আইনানুগ বাবস্থা গ্রহন করা হচ্ছে৷ পুজোর এই মরশুমে রাজ্য সড়ক সহ বিভিন্ন রাস্তায় ড্রাংকিং নাকা চেকিং চলবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...