একখন্ড জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষের মৃত্যু হল এক যুবকের।




নিজস্ব প্রতিবেদক,রায়গঞ্জ।

  একখন্ড জমি দখলকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষের মৃত্যু হল এক যুবকের।

আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো তিন জন।

এই ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার ফরিদপুর গ্রামে।

 মৃত ব্যক্তির নাম তয়াবুর রহমান, আহত হয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তৈয়ব আলী,আয়ুব আনসার ও সইদুর রহমান।

এরা সকলেই মৃতের দাদা।পুলিশ সুত্র জানা গিয়েছে ফরিদপুর পাইমারি স্কুলের পাশে এক খন্ড চাষের জমি নিয়ে বিবাদ চলছিল মৃত তয়াবুব ও পাশের বাড়ি দলিল মিঞ্জার পরিবারের মধ্যে।সেই বিবাদ রবিবার মাঝ রাতে সংঘর্ষের চেহারা নেয়।

মৃত যুবকের পরিবার মাঝ রাতে এই বিতর্কিত জমিতে ঘড় তোলার কাজ করছিল।

রাত ২টা নাগাদ তা জানতে পেরে বাধা দিতে যায় দলিল মিঞ্জার পরিবার।



এতেই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।সংর্ঘের সময় বুকে কোন ধারালো যাতীয় অস্ত্রের আঘাত পায় তয়াবুর।আহত হয় অন্যান তিন ভাই।

সংঘর্ষে আহতদের কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষনা করে তয়াবুরকে।অপর তিন জনের অবস্থা আসঙ্কা জনক থাকায় রাতেই রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার খবর পেয়েই রাতেই বিশাল পুলিশ বাহিনী জায় ফরিদপুর ঘটনা স্থালে। 

এলাকায় উত্তেজনা থাকায় একাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে।মৃতের পরিবারের পক্ষ থেকে দলিল মিঞ্জা সমেত ১২ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ করবছে। অভিযোগে ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেনেছে।

অভিযুক্তরা গা ঢাকা দিয়েছে।পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্তে নেমেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...