হলদিয়া,
হলদিয়া পেট্রোকেমিক্যালে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত ১৩,
: আজ দুপুরে হলদিয়া পেট্রোকেমিক্যাল ন্যাপথা ইউনিটে মেরামতির সময় হঠাৎ অগ্নিসংযোগ হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।
গুরুতর আহত হয়েছেন প্রায় ১৩ জন। তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।
দীর্ঘক্ষণ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এবং আহতদের কলকাতায় পাঠানো হয়েছে।
পরিবহন ও জলসম্পদ উন্নয়ন মন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপে হলদিয়া থেকে দ্রুত কলকাতা পৌঁছানোর জন্য বিশেষ অ্যাম্বুলেন্স এর ব্যাবস্থা করা হয়।
বর্তমানে শিল্প শহরে বিশ্বকর্মা পূজোর আনন্দ চলছে। কিন্তু হঠাৎ এমন ভয়াবহ দূর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে শহর জুড়ে।


