এন. আর.সি এর প্রতিবাদে ধিক্কার ও বিক্ষোভ মিছিল খন্ডঘোষ ব্লকে" ।




সেখ সফি কামাল, 

 এবি বঙ্গ নিউজ, খন্ডঘোষ, পূর্ব বর্ধমান।

 এন.আর.সি এর নামে বাঙালিদের উপর অত্যাচার চালাচ্ছে কেন্দ্র সরকার এই অভিযোগ তুলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ডাকে খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হল।
 পূর্ব বর্ধমান জেলার,খন্ডঘোষ ব্লকের, বেরুগ্ৰাম এলাকায়। মিছিলটি বেরুগ্ৰাম বাসস্ট্যান্ডে আরম্ভ হয়ে সমগ্র গ্রাম ঘুরে বহরাগোড়িয়া দীঘির পাড়ে গিয়ে শেষ হয়। 

 এই মিছিলে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, জেলা পরিষদের সদস্য বিশ্বনাথ রায়,খন্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি অপার্থিব ইসলাম,বিধায়ক নবীন চন্দ্র বাগ,পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত বাগদি,সহ সভাপতি শ্যামল দত্ত, সাধারণ সম্পাদক বিদ্যুৎ মল্লিক সহ এলাকার তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব। 

এই মিছিলে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন। এই মিছিল থেকে NRC এর জন্য তীব্র প্রতিবাদ জানানো হয়। ১০০ দিনের কাজ কেন্দ্র সরকার বন্ধ রেখেছে এই দাবী করে প্রবল বিক্ষোভ দেখাতে থাকে আজকের মিছিলে উপস্থিত হওয়া সকল মানুষ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...