আলোচনা সভার মধ্য দিয়ে পুরোহিতদের নতুন কমিটি গঠন করা হয়,




বাবাই সূত্রধর,

দক্ষিণ দিনাজপুর,২০ শে সেপ্টেম্বর; 

একটি আলোচনা সভার মধ্য দিয়ে পুরোহিতদের নতুন কমিটি গঠন করা হয়, শুক্রবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর ভারত সেবাশ্রম সংঘ এর সভা কক্ষে গঙ্গারামপুর পুরোহিত সমাজ কমিটি গঠন করা হয়।

 এদিনের নতুন কমিটিতে সভাপতি,সম্পাদক, কোষাধক্ষ্য সহ মোট ১৮ জনের কমিটি গঠন করা হয়। 

কমিটি গঠনের পর একটি শোভাযাত্রা মধ্য দিয়ে শহর পরিক্রমা করেন পুরো হিত সমাজের কর্তৃপক্ষ সদস্যরা। 




 শুক্রবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর ভারত সেবাশ্রম সংঘ এর সভা কক্ষে একটি আলোচনার সবার মধ্য দিয়ে পুরোহিতদের নিয়ে গঙ্গারামপুর পুরোহিত সমাজ কমিটি গঠন করা হয়। 

যে কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয় কমলেশ চক্রবর্তী, সম্পাদক সুব্রত চক্রবর্তী, কোষাধ্যক্ষ বিপ্লব চক্রবর্তী। 

মোট ১৮ জনের কমিটি গঠনের পাশাপাশি গঙ্গারামপুর প্রায় 200 জনের মত পুরোহিত নাম লেখান তাদের কমিটিতে। 




সাত দফা আলোচনা নিয়ে এদিনের আলোচনা সভা করা হয়, এর পাশাপাশি সমাজিক মূলক কাজে এগিয়ে আসতে চান পুরোহিত সমাজ বলে কমিটি সূত্রের খবর। 

 এদিন কমিটি গঠনের পর ঢাক ঢোল বাজিয়ে একটি শোভাযাত্রা বের করা হয় সংগঠনের তরফ। শোভাযাত্রাটি ভারত সেবাশ্রম সংঘ থেকে শুরু করে শহর পরিক্রমা করার পর পুনরায় ভারত সেবাশ্রম সংঘ শেষ হয়।

 যে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পুরোহিত সমাজ এর সভাপতি কমলেশ চক্রবর্তী, সম্পাদক সুব্রত চক্রবর্তী, কোষাধক্ষ্য বিপ্লব চক্রবর্তী, সদস্য বিধান চক্রবর্তী, শতদল গোস্বামী, পঞ্চানন চক্রবর্তী, অহিভূষণ চক্রবর্তীসহ আরো অনেকেই। 

এ বিষয়ে গঙ্গারামপুর পুরোহিত সমাজ এর সভাপতি কমলেশ চক্রবর্তী ও সম্পাদক সুব্রত চক্রবর্তী জানিয়েছেন;গঙ্গারামপুর এর সমস্ত পুরোহিত এক ছাতার তলায় নিয়ে আসার জন্য আমাদের এই কমিটি গঠন করা হয়েছে।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...