প্রেমিককে খুন করার অভিযোগ উঠল প্রেমিকার পরিবারের বিরুদ্ধে




 নিজস্ব সংবাদদাতা, নদীয়া: 

এক যুবককে খুন করার অভিযোগ উঠল প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার হোগলাবেড়িয়ার জামশেরপুরের গোপালনগরে।মৃত যুবকের নাম রাজেশ রায়(২৫) পরিবার সূত্রে খবর, সোমবার রাতে খাওয়াদাওয়া করে রাজেশ বাড়ি থেকে বাইরে যায়। তখন কয়েকজন লোক রাজেশের বাড়িতে চড়াও হয়। রাজেশের খোঁজ করে তারা। কী প্রয়োজন জিজ্ঞেস করলে রাজেশের মাকে তারা জানায়, তাদের মেয়ে প্রিয়াঙ্কার সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল রাজেশের।তারা পালিয়ে গিয়েছে। তাই রাজেশ কোথায় রয়েছে কোথায় রয়েছে তা যেন বলে দেয়। কিন্তু রাজেশের পরিবারের কেউই কিছু বলতে না পারায় সেই সময় তারা ফিরে যায়।মঙ্গলবার সকালে গ্রামেরই একটি আমগাছ থেকে উদ্ধার হয় রাজেশের ঝুলন্ত দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ, এসডিপিও। গ্রামবাসীরা অভিযুক্তদের শাস্তির দাবিতে সরব হন। জানা গিয়েছে ওই কিশোরী, তার মা ও বাবাকে পুলিশ গ্রেফতার করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...