আসন্ন শারদীয়া উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ক্লাব কর্তা ও বিভিন্ন সংগঠনের সদস্যদের নিয়ে একটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় মালদা টাউন হলে।
বৃহস্পতিবার সাড়ে তিনটে নাগাদ, ক্লাব কর্তাদের নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, জেলাশাসক কৌশিক ভট্টাচার্য্য, পুলিশ সুপার অলোক রাজোরিয়া, মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌড় চন্দ্র মন্ডল, অতিরিক্ত জেলা শাসক অশোক কুমার মোদক, ইংরেজবাজার বিডিও সৌগত চৌধুরী, পুরাতন মালদা বিডিও ইরফান হাবিব, মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি, ইংরেজবাজার পৌরসভার প্রতিনিধি শুভময় বসুসহ অন্যান্য আধিকারিক, বিভিন্ন সংগঠন ও ক্লাব কর্তারা।
আর কদিন বাদে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা।এই পূজা যাতে নির্বিঘ্নে মানুষ উপভোগ করতে পারে, সেই কারণে প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়।
বিদ্যুৎ দপ্তর, অগ্নিনির্বাপণ দপ্তর, পৌরসভা, পিএইচই দপ্তর, স্বাস্থ্য দপ্তর সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা এই বৈঠকে উপস্থিত ছিলেন।
কিভাবে পুজো প্যান্ডেল তৈরি করা হবে, ভিড় এলাকায় সিসি ক্যামেরা লাগানো এবং প্যান্ডেলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এই বৈঠকে।
পুজোর অনুমতি নেওয়ার জন্য এক ছাতার তলায় সমস্ত দপ্তরের অনুমতি পাওয়া যাবে বলেও সেখানে আলোচনা করা হয়।
জেলাশাসক কৌশিক ভট্টাচার্য বলেন, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে ক্লাব কর্তাদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করা হয়।
কিভাবে পূজারআয়োজন করবে ক্লাব কর্তারা তা নিয়ে বৈঠক করা হয়। প্রতিটি পূজা মণ্ডপে সিসি ক্যামেরা এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা করার কথাও আলোচনা করা হয় এই বৈঠকে।
