ছেলে ধরা সন্দেহে গণধলাই এক যুবককে।




নিজস্ব প্রতিবেদক। আসানসোল ।

ছেলে ধরা সন্দেহে গণধলাই এক বছর ৩৬ এর যুবককে। পুলিশ যুবককে উদ্ধার করতে এলে পুলিশের উপর চড়াও হয় ক্ষিপ্ত জনতা। 

ঘটনাটি জামুড়িয়া থানায় নর্থবুক সংলগ্ন ২ নম্বর জাতীয় সড়কেরর উপর। 

 স্থানীয়রা জানায় বেশ কিছু দিন থেকেই ওই যুবক এলাকায় ঘোরা ঘুরি করেছিল।

 এলাকায় মানুষ তাঁকে নজরে রেখেছিল। আজ তাঁকে বেশি সন্দেহ হওয়ার স্থানীয় তাঁকে ঘিরে ধরে। 

এলাকায় কি কারনে ঘোরাঘুরি করছে তার সঠিক উত্তর না পাওয়ার তার উপর চড়াও হয় এলাকায় মানুষ। ঘটনার খবর পেয়ে শ্রীপুর ফাঁড়ির পুলিশ যুবককে উদ্ধার করতে এসে পুলিশকে ঘিরে ধরে।

 কোন রকম যুবক কে উদ্ধার করে জামুড়িয়ার আখলপুর স্বাস্থ্যবকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। তবে যুবকটি তার সঠিক নিজের পরিচয় দিতে চাইছেনা। 

তাঁকে জিজ্ঞাসা করলে বিভিন্ন নাম বলছে। যুবকটি এলাকায় কি জন্য ঘোরাঘুরি করত, না মানসিক ভারসাম্যহীন তা খতিয়ে দেখছে জামুড়িয়া থানার পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...