সেহারা বাজার রহমানিয়া আল আমিন মিশনে শিক্ষক দিবস উপলক্ষে অনুষ্ঠান" ।



নিজস্ব প্রতিবেদক।

 সেহরা বাজার, পূর্ব বর্ধমান। 

 আজ জাতীয় শিক্ষক দিবস এবং আদর্শ শিক্ষক ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণের ১৩১ তম জন্মদিন ।
এই উপলক্ষে সেহারাবাজার রহমানিয়া আল আমিন মিশনে শিক্ষক দিবস উদযাপন করা হল। 

উপস্থিত ছিলেন মিশনের সভাপতি বদরুল আলম, সম্পাদক সফিকুল ইসলাম, মিশনের প্রধান শিক্ষক সেখ মহম্মদ সেলিম,সেহারাবাজার চন্দ্র কুমার ইস্টিটিউশন এর প্রধান শিক্ষক মুজাফ্ফর আহমেদ, সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সহ সম্পাদক আসরাফ আলি, আউসাড়া উদগরা চিত্তরঞ্জন কোনার শিক্ষানিকেতনের প্রধান শিক্ষক দেবকুমার ঘোষ সহ মিশনের সমস্ত শিক্ষক এবং ছাত্ররা। 




আজকের এই শিক্ষক দিবসকে সামনে রেখে      মুজাফ্ফর আহমেদ, দেবকুমার ঘোষ এবং মিশনের সভাপতি বদরুল আলম সাহেবকে মিশনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

 বক্তব্যের মাধ্যমে সমস্ত শিক্ষকরা ড: সর্বপল্লী রাধাকৃষ্ণণের জীবনী নিয়ে আলোচনা সহ বিভিন্ন শিক্ষামূলক আলোচন করেন। 

 এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদের উদ্দীপনা চোখে পড়ার মত।

 মিশনের সম্পাদক সফিকুল ইসলাম মিশনের ছাত্রদের উদ্দেশ্যে বলেন যে শিক্ষকরাই হলেন সমাজের মানুষ তৈরির কারিগর তাই সকলের উচিত সমস্ত শিক্ষকদের সম্মান করা শিক্ষকদের কথা মেনে চলা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...