পবিত্র মহরমে আশুরার শোকে ভাসলো নারকেলবেড়িয়া।




নাজমুল হক, প্রতিবেদক,, 

 বাদুড়িয়া,,

আরবি মহরম মাসের আজ দশ তারিখ আশুরার জুলুসে সামিল হল বাদুড়িয়া বসিরহাট স্বরুপ নগরের কয়েক হাজার ধর্মপ্রাণ শিয়া সম্প্রদায়ের মানুষ।

 বাদুড়িয়া ব্লকের নারকেলবেড়িয়াতে এলাকার প্রায় ২৬ টি গ্রামের শিয়া মোমেন মোমেনা সমবেত ভাবে সামিল হন। বাঁশের কেল্লা খ্যাত এই নারকেলবেড়িয়া  তিতুমীরের যুদ্ধ ভূমি হিসাবেই পরিচিত । 




 কারবালার লড়াইয়ে হজরত মহম্মদ(সঃ) এর দুই দৌহিত্র ইমাম হাসান(রাঃ)ও ইমাম হোসাইন(রাঃ) ইয়াজিদ বাহিনীর হাতে পরাজিত হয়ে শাহাদাত বরণ করেন। 

এই দিনটাকে মুসলিমরা আসুরার দিন হিসাবে শোকের ভিতর দিয়ে,উপবাসের মধ্যে দিয়ে পালন করে থাকে। শিয়া সম্প্রদায়ের মানুষ এই বিষাদময় দিনটির স্মরণে প্রতিবছর মজলিস মাতম করে তাদের শোক প্রকাশ করেন। 




এই উপলক্ষেই  কয়েক হাজার মানুষ তাবুত তাজিয়া নিয়ে মাতম করতে করতে জড়ো হয় নারকেলবেড়িয়া কারবালার ময়দানে।

 আজকে এই শোকের জুলুসে  উপস্থিত ছিলেন উঃ২৪পরগণা জেলা সভাধিপতি বীণা মন্ডল, জেলা পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী, বাদুড়িয়া বিডিও ত্রিভূবন নাথ,পৌরপিতা তুষার সিংহ,জেলা কর্মাধ্যক্ষ বুরহানুল মুকাদ্দিম সহ বিশিষ্টজনেরা।




সমগ্র  অনুষ্ঠানের তত্বাবধানের দায়িত্বে ছিলেন রামচন্দপুর উদয় পঞ্চায়েত প্রধান নূর ইসলাম লস্কর ও নারকেলবেড়িয়া  আঞ্জুমানে  আল গাদির।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...