আগামী মঙ্গলবার মুসলীম সম্প্রদায়ের মানুষেরা মহরম উৎসবে মেতে উঠবে। ইতিমধ্যের মুসলিম সসম্প্রদায়ের মানুষেরা ঢাক,ডোল বাজিয়ে রাস্তায় নেমে পড়েছে।
মঙ্গলবার মহরম উৎসব যাতে শান্তি পূর্ন ভাবে শেষ হয় সেই কারনে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার উদ্যোগে শান্তি বৈঠকের আয়োজন করা হয় থানা প্রাঙ্গনে।
এদিন শান্তি বৈঠকে উপস্থিত ছিলেন থানার আইসি আশিষ দোলই,যুগ্ম বিডিও পরিমল দাস,পুরসভার পুরপ্রধান কার্তিক চন্দ্র পাল,উপ-পুরপ্রধান বসন্ত রায়,পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,বিদ্যুৎ দপ্তর ও দমকলের আধিকারিকেরা, উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি সুনিল সাহা,জেলা পরিষদের দুই সদস্য দধীমোহন দেবসর্মা ও কমল সরকার সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং মহরম কমেটির উদ্যোক্তারা।
এদিন কালিয়াঞ্জ থানার আই সি আশিষ দোলই নেতৃত্বে মহরমের বৈঠক শুরু হয়।উপস্থিত বক্তাদের সকলের মূখে একি কথা উঠে আসে,কালিয়াগঞ্জ ব্লক শান্তি প্রিয়,।
এখানে সব সম্প্রদায়ের উৎসবে সকলে এক সাথে মিলে মাতায়ারা হয়,এক সাম্প্রতিক ওই তিয্য বজায় রাখে।


