বিহারে মদ পাচারের আগে প্রায় ৭০ বোতল বিলেতি মদ উদ্ধার করলো হরিশ্চন্দ্রপুর থানা।




নিজস্ব প্রতিবেদক,

 মালদা ১৫ সেপ্টম্বর: 

 গোপন সূত্রে খবর পেয়ে বিহারে মদ পাচারের আগে প্রায় ৭০ বোতল বিলেতি মদ উদ্ধার করলো হরিশ্চন্দ্রপুর থানা। এই ঘটনায় দুই অনলাইন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি কর্মীকে গ্রেপ্তার করা হয়।




 রবিবার দুপুরে হরিশচন্দ্রপুর থানার খান্তা এলাকায় ঘটনাটি ঘটে ।

 এই ঘটনায় গোটা হরিশচন্দ্রপুর জুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। সোমবার দুই পাচার কা চাঁচল মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানান হরিশচন্দ্র পুর থানার পুলিশ। 




পুলিশ সূত্রে জানা যায়, ধৃত ওই দুই মদ পাচার কারীর নাম অজয় কুমার ও পারভেজ কুমার। এদের দুজনের বাড়ি বিহারে। 

এ দিল হরিশ্চন্দ্রপুর থানা পুলিশ মোবাইল ডিউটি করার সময় হরিশ্চন্দ্রপুর এর খান্তা এলাকা দিয়ে ওই দুই অনলাইন কুরিয়ার সার্ভিসের ডেলিভারি বয় বিহারের উদ্দেশ্যে যাচ্ছিল পুলিশ খবর পেয়ে দুজনকে আটক করে এবং তাদের ব্যাগ তল্লাশি চালিয়ে প্রায় ৭০ বোতল বিলিতি মদ উদ্ধার করে যার বাজার মূল্য আনুমানিক প্রায় ১৫থেকে ১৬ হাজার টাকা। 
এরপরে দুই পাচারকারীকে গ্রেফতার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে হরিশ্চন্দ্রপুর থানার এক পুলিশ কর্মী জানান, তারা তুলসিহাটা থেকে মদ গুলো বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ওই সময় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে আটক করে এবং তাদের ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৭০ বোতল মদ উদ্ধার করে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...