এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর।
প্রতন্ত গ্রামে গিয়ে রাজ্য সরকার জনমূখি প্রকল্প পৌছে দিতে মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় ও জেলা প্রশাসনের উদ্যোগে গ্রাম সংযোগ প্রশাসন অনুষ্ঠিত হল।
মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত- বাংলাদেশ সীমান্ত বর্তি রাধিকাপুর গ্রাম পঞ্চায়েত রাধিকাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে।
এদিনের গ্রাম সংংযোগ প্রশাসন অনুষ্ঠানের প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে সূভ সূচনা করেন অতিরিক্ত জেলা শাসক মৃদুল হালদার।
,এছাড়াও উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি দীপা সরকার,সহকারি সভাপতি তপন দেবসিংহ,বিডিও প্রসূন কুমার ধারা,যুগ্ম বিডিও পরিমল দাস, জেলা গ্রাম উন্নয়ন আধিলারিক অতুনু কুমার মন্ডল,জেলা পরিষদের সদস্য কমল সরকার ও দধীমোহন দেবসর্মা সহ অন্যান্ন আধিকারিক গন।
এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকেই সরকারি বিভিন্ন প্রকল্প উপভোক্তাদের হাতে তুলে দেন উপস্থিত আধিকারিকেরা।
মৌলিক পরিষেবা সুযোগ জেলার মানুষের কাছে পৌছে দেওয়ার পাশাপাশি কর্মসংস্থান ও আয় সৃজনের জন্যও নানাবিশ প্রকল্প চালু করেছে রাজ্য সরকার।
এইসব সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা গ্রহন করে জেলার সাধারন মানুষ তাদের জীবন যাপনের মনোন্নয়ন ঘটাতে পারছেন। জেলার সার্বিক উন্নয়নে এই ঘটনা বিশেষ যাত্রা করেছে জেলা প্রশাসন।
আজ গ্রাম সংযোগ প্রশাসনে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেবার লক্ষ্য নিয়ে ২২ টি স্টল করা হয় স্কুল প্রাঙ্গনে।
এই সব স্টলের মধ্য দিয়ে গ্রামের মানুষ সরকারি সুযোগ সুবিধা গুলি সম্পর্কে জানতে পারবে তেমনি সুবিধা গুলিও পাবে।
এই ধরনের সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে গ্রামের মানুষেরা।


