হাসপাতালের প্রযুক্তিগত বিভাগের কর্মীদের কে নিয়ে সংগঠন আজ তার প্রথম সম্মেলন ।




নিজস্ব প্রতিবেদক,, মালদা,,,,,

মালদা-সরকারি চাকরি করে সরকারবিরোধী মনোভাবকে প্রতিহত করার জন্য নির্মাণ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল প্রগ্রেসিভ মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন।

 হাসপাতাল গুলির প্রযুক্তিগত বিভাগগুলোতে চাকরিরত কর্মীদেরকে নিয়ে তৃণমূলের এই শাখা সংগঠন। এদিন মালদায় প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল মালদা মেডিক্যাল কলেজের কনফারেন্স হলে।

 জেলার তৃণমূল নেতাদের এই সংগঠনের মাথায় রাখা হয়েছে। যার চেয়ারম্যান করা হয়েছে জেলা তৃণমূল নেতা অম্লান ভাদুড়ীকে।এদিন তিনিও হাজির ছিলেন। 




অম্লান জানান, জেলার বিভিন্ন হাসপাতালের প্রযুক্তিগত বিভাগের কর্মীদের কে নিয়ে সংগঠন আজ তার প্রথম সম্মেলন হয়ে গেল এদের মূল উদ্দেশ্য বিভিন্ন শাখা সংগঠন গুলিকে একসঙ্গে নিয়ে টেকনোলজি কাউন্সিল তৈরি করা আমরা তাদের এই প্রস্তাব রাজ্য নেতৃত্তের কাছে পাঠানোর ব্যবস্থা করছি পাশাপাশি এখনো বিভিন্ন হাসপাতালে অনেক পথ ফাঁকা রয়েছে এমনকি মালদা মেডিকেল কলেজে ও প্রযুক্তিগত পদগুলি এখনও ফাঁকা সেগুলো যাতে পূরণ করা যায় মুখ্যমন্ত্রীর কাছে তা পৌঁছানোর ব্যবস্থা করছি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...