রাজ্য জুড়ে বিজেপির কমিশনার ও এসপি অফিস ঘেরাও অভিযান, হাওড়া ‌




প্রকাশ কালী ঘোষাল, ।

এবি বঙ্গনিউজ, হাওড়া। 

    বিজেপির সাংসদ অর্জুন সিং, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর তৃণমূল কর্মী ও পুলিশের হামলার বিরুদ্ধে এই অভিযান শুরু । 

আজ দুপুর দুটো নাগাদ হাওড়ার কমিশনারের অফিসের সামনে বিজেপির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল করা হয় । 

পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। তবে জেলা বিজেপির সভাপতি জানান তৃণমূলের  দল দাস হয়ে কাজ করছে পুলিশ। 

বিজেপির কোনরকম কর্মসূচি হলেই সেখানে প্রশাসনের পক্ষ থেকে বাধা দেয়া হয । এবার থেকে তারাও সিদ্ধান্ত নিয়েছে কোনরকম কর্মসূচি অগ্রিম পুলিশকে না জানিয়ে তারা  পালন করবেন। 


সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে যদি তাদের উপর আইনত ব্যবস্থা নেওয়া হয় সেটা বিজেপি কর্মীরা মাথা পেতে নেবে । 

  বিজেপি পক্ষ থেকে জেলা সভাপতি সুরজিৎ সাহা এই বক্তব্য সংবাদমাধ্যম কে জানালেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...