বিদ্যাসাগরের জন্ম দিন পালিত হলো উলুবেড়িয়া দক্ষিণ চক্রে।




নিজস্ব প্রতিবেদক,

 উলুবেড়িয়া। 

 পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্ম বার্ষিকী সারা রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে রাজ্যের সমস্ত প্রাথমিক উচ্চ প্রাথমিক মাধ্যমিক বেসরকারি বিদ্যালয় সমূহ ও বিভিন্ন এসআই অফিসে যথাযোগ্য মর্যাদার সহিত পালিত হচ্ছে, 




উলুবেড়িয়া দক্ষিণ চক্রে ও পালিত হলো পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী, 



চক্রের অবর বিদ্যালয় পরিদর্শিকা শ্রীমতী শুভ্রা সমাদ্দার মহাশয়া পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন এবং বিদ্যাসাগরের অবদান সম্পর্কে বিস্তারিত ভাবে বলেন, 




এছাড়াও বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন প্রদীপ কুমার চক্রবর্তী,শঙ্খনাথ মুখার্জি,সেখ আলম, শ্রাবনী রায়,জয়ন্ত কুমার কয়াল, প্রমুখ, 




এছাড়াও চক্রের অন্তর্গত সমস্ত বিদ্যালয়ে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্মবার্ষিকী পালিত হয়।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...