হাওড়া ,উলুবেড়িয়া,,
বাবু হক,,
হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার কাটিলা আশা ভবন সেন্টারের উদ্যোগে ও স্পেশাল অলেম্পিক ভারতের পশ্চিমবঙ্গ র পরিচালনায় ও সহযোগিতায় রাজ্যের বিভিন্ন স্থানের বিশেষ চাহিদা সম্পন্ন মেয়ে ও ছেলেদের নিয়ে ফুটবল খেলা অনুষ্ঠিত হবে ,আজএকুশে সেপ্টেম্বর শনিবার সকাল এগারোটা থেকে বলে জানান আশা ভবন সেন্টারের প্রতিষ্ঠাতা ও সম্পাদিকা শুকেশি বাড়ুই।এই ফুটবল খেলা ঘিরে প্রচার প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
আশা ভবন সেন্টারের ডিরেক্টর জন মেরী বাড়ুই আমাদের প্রতিনিধিকে জানান ফুটবল খেলার উদ্বোধন করবেন বিধায়ক পুলক রায় এছাড়াও বিভিন্ন স্থানের সরকারি ও বে সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা রাও উপস্থিত থাকবেন, তিনি আরো বলেন ছেলে ও মেয়েদের ফুটবল দল অংশগ্রহণ করবে ছটি করে বারোটি দল ,এক একটি দলে পাঁচ জন করে মোট দশজন ফুটবল খেলোয়াড় থাকবে।
ইতিমধ্যে বিভিন্ন স্থানের বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড় আশা ভবন সেন্টারে এসে হাজির হয়েছে বলে জানা যায়। বিশেষ চাহিদা সম্পন্নদের ফুটবল খেলা ঘিরে এলাকায় উৎসাহ উদ্দীপনা উন্মাদনা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।


