৭ দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন অফিস কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক,মালদা:

 ৭ দফা দাবি নিয়ে জেলাশাসকের কাছে ডেপুটেশন জমা দিলেন পশ্চিমবঙ্গ রেজিস্ট্রেশন অফিস কন্ট্রাকচুয়াল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সদস্যরা। 

সোমবার দুপুরে একটি মিছিল মালদা শহর পরিক্রমা করে মালদা জেলা প্রশাসনিক অফিসের সামনে জেলাশাসকের দপ্তরে হাজির হয়। 

প্রশাসনিক ভবন ঘেরাও করে চলতে থাকে বিক্ষোভ। পরে সংগঠনের সদস্যরা জেলা শাসকের হাতে ৭ দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি তুলে দেয়। 

তাদের দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, সম কাজে সম বেতন প্রদান, অস্থায়ী কর্মীদের ৬০ বছর পর্যন্ত চাকরির মেয়াদ বৃদ্ধি করা, অবিলম্বে স্থায়ীকরণের দাবি ইত্যাদি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...