হাওড়া জয়পুরে অমরাগড়ি যুব সংঘ মরণোত্তর চক্ষুদান সংগ্রহের অন্যান্য নজীর গড়েছে




দেবাশিস মজুমদার, হাওড়া (আমতা)

 হাওড়া জেলার জয়পুরের অমরাগড়ি যুব সংঘের পরিচালনায় মরণোত্তর চক্ষুদান সংগ্রহ কেন্দ্র সমূহের উদ্যোগে ৩৪ তম জাতীয় চক্ষুদান পক্ষ উপলক্ষে মরণোত্তর চক্ষুদান বিষয়ে সারাদিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়েছিল। স্বাগত বক্তব্যে সংগঠনের কোষাধ্যক্ষ তাপস অধিকারী জানালেন যে, ২০০৪ সালে এই কর্মসূচি শুরু হওয়ার পর থেকে ২০১৯-এর আগস্ট মাস পর্যন্ত মোট ৪৬ টি দেহ সংগ্রহ করে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের হাতে চিকিৎসা বিজ্ঞানের সাথে তুলে দেওয়া হয়েছে। 


এর মধ্যে ২০১৮-১৯ সালে মোট ১২ টি দেহ সংগ্রহ করা হয়েছে। ২০০৪ থেকে ২০১৯-এর আগস্ট মাস পর্যন্ত মোট ৩১১ জোড়া চোখ সংগ্রহ করে বিভিন্ন আই ব্যাঙ্কে জমা দেওয়া হয়েছে। ২০১৮-১৯-এ সংগৃহীত হয়েছে মোট ৪৬ জোড়া চোখ। সংগ্রহ কেন্দ্রসমূহের সম্পাদক শঙ্কর খাঁ জানান যে, বিগত বছরগুলোর মত এবছরও আগামী ২২-২৩ ডিসেম্বর এই কর্মসূচির প্রচারে পদযাত্রা সংগঠিত করা হবে। এবছরের পদযাত্রা অমরাগড়ি যুব সংঘ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কলকাতায় এলগিন রোড নেতাজি ভবন পর্যন্ত যাবে। এ দিনের কর্মশালায় বিগত এক বছরে যাঁদের চোখ ও দেহ সংঘের পক্ষ হতে সংগ্রহ করা হয়েছে তাঁদের প্রত্যেকের পরিবারের সদস্যদের হাতে একটি করে গাছের চারা ও মেমেন্টো, পুষ্পস্তবক প্রদান করা হয়। সংগঠনের সভাপতি মনিমোহন শী-র পরিচালনায় এই কর্মশালায় 'গণদর্পণ' সংস্থার সম্পাদক স্বপন বন্ধু, বিধায়ক অসিত মিত্র, আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল, অমরাগড়ি যুব সংঘের সভাপতি নিমাই চন্দ্র রায় প্রমুখ বক্তব্য রাখেন। হরিপদো রায়ের সঞ্চালনায় কর্মশালার ছিল সংগীত এবং নিত্য অনুষ্ঠান।



AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...