দক্ষিণ দিনাজপুর,২২ শে সেপ্টেম্বর;
পুজো উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভা করলেন পুলিশ প্রশাসন ।
রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রবীন্দ্রভবনে গঙ্গারামপুর থানার উদ্যোগে পুজো উদ্যোক্তাদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।
যে সভায় বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা সহ পুজো র একাধিক নিয়মাবলী তুলে ধরা হয় উদ্যোক্তাদের সামনে।
যেখানে উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক সহ আরো অন্যান্য দপ্তরের একাধিক আধিকারিকরা।
গঙ্গারামপুর পুলিশ প্রশাসনের উদ্যোগে রবিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রবীন্দ্রভবনে দুর্গাপুজো করার উদ্যোক্তাদের সাথে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
যে সভাতে বিভিন্ন দপ্তরের সুবিধা সহ কিভাবে অনলাইনের মাধ্যমে পুজো উদ্যোক্তারা আবেদন জানাবেন সেই সমস্ত বিষয়ের পাশাপাশি পুজো উদ্যোক্তাদের সামনে একাধিক নিয়মাবলী তুলে ধরা হয়, এছাড়াও পুজো করার ক্ষেত্রে যে নিয়মাবলী ও পারমিশনের দরকার সেই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরা হয়।
আগামী ২৮ শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন ও অফ অনলাইনের মাধ্যমে পুজো উদ্যোক্তারা পুজো করার আবেদন জানাতে পারবেন।
যে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এসডিপিও দীপ কুমার দাস, গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুমার কুন্ডু, গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু ভূষণ সরকার, ইলেকট্রিক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মোস্তাফির আলম, দমকল বিভাগের আধিকারিক মদন কুমার দে, গঙ্গারামপুর ব্লকের ভিডিও অঙ্কিত আগরওয়াল, সহ আরো অনেকেই।
সেদিনের আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকরা পুজো উদ্যোক্তা দের সাথে কথা বলেন তাদের অসুবিধা গুলি শোনার পাশাপাশি কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে তার প্রাথমিক পর্যায় সম্পর্কে জানানো হয়।
এ বিষয়ে এসডিপিও দীপ কুমার দাস জানিয়েছেন, পুজো উদ্যোক্তাদের নিয়ে আলোচনা করা হলো, সুষ্ঠ ভাবে পুজো পরিচালনার সমস্থ নিয়মাবলী জানানো হলো তাদের।
এদিনের আলোচনা সভায় পুজো উদ্যোক্তাদের সামনে সেরা মন্ডপ, সেরা প্রতিমা, পুরস্কার দেওয়া হবে সরকারের পক্ষ থেকে সে বিষয়ে আলোচনা করা হয়।
