ট্রেনের মধ্যে মহিলা যাত্রীর সাথে অশালীন ব্যবহার আর.পি.এফের কনস্টেবলের।




নিজস্ব প্রতিবেদক, সোনারপুর।

 রক্ষকই ভক্ষক। ট্রেনের মধ্যে মহিলা যাত্রীর সাথে অশালীন ব্যবহার আর.পি.এফের কনস্টেবলের। 

সোনারপুর জি আরপিতে অভিযোগ দায়ের। 

ঘটনার তদন্তে নেমে আর.পি.এফের কনস্টেবল সমরেশ মন্ডলকে গ্রেপ্তার করেছে সোনারপুর জি আরপি। 

তাকে আজ শিয়ালদহ আদালতে তোলা হবে। তার বিরুদ্ধে অভিযোগ ট্রেনের মধ্যেই এক মহিলা যাত্রীর সাথে অশালীন ব্যবহার করেছেন তিনি। 




ঘটনার সময় তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, এমনটাই জানিয়েছেন নির্যাতিতা।

 তিনি লাস্ট নামখানা লোকালে বৃহস্পতিবার রাতে সোনারপুরের বাড়িতে ফিরছিলেন।

 সেই সময় এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর জি আরপি

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...