এবি বঙ্গনিউজ, উলুবেড়িয়া।
প্রতিটি বিদ্যালয়ে গঠিত হয়েছে শিশু সংসদ।
বিদ্যালয়ের এই শিশু সংসদে বিভিন্ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আছে, যেমন তথ্য ও সংস্কৃতি , ক্রীড়া, খাদ্য,সহ বিভিন্ন দপ্তর, এবং সর্বোপরি প্রধানমন্ত্রী তো আছে।
সব বিভাগের মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু বিদ্যালয়ের ছাত্র ছাত্রী রা।
সমগ্ৰ শিক্ষা অভিযানে র পদ্ধতি অনুযায়ী বিভিন্ন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয় সংশ্লিষ্ট খবর বিদ্যালয় পরিদর্শক বা এস আই অফিসে।
হাওড়া জেলার উলুবেড়িয়া দক্ষিণ চক্রের অন্তর্গত সমস্ত উচ্ছ প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদের ভারপ্রাপ্ত মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী দের নিয়ে আজকের আলোচনার বিষয় ছিল "সাইবার অপরাধ"সংক্রান্ত বিষয়ে।
উলুবেড়িয়া দক্ষিণ চক্রের কবল বিদ্যালয় পরিদর্শক শ্রীমতী শুভ্রা সমাদ্দারের তত্বাবধানে এই কর্মশালার আয়োজন করা হয়।
এই কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বিশিষ্ট শিক্ষক মলয় কুমার মান্না মহাশয় সাইবার অপরাধ সম্পর্কে বলেন, এছাড়াও সাইবার অপরাধ সম্পর্কে আরও বক্তব্য রাখেন শ্রাবনী রায়,প্রদীপ কুমার চক্রবর্তী মহাশয়,
এছাড়াও ছিলেন জয়ন্ত কুমার কয়াল, নির্মল হাজরা,সেমিনার বেগম প্রমুখ।
আজকের এই কর্মশালার মাধ্যমে ছাত্রছাত্রীদের মধ্যে সাইবার অপরাধ বিষয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে সকলে সন্তোষ প্রকাশ করেন, এবং এই কর্মশালা ছাত্রছাত্রীদের জীবনে অনেক কাজে লাগবে বলে উপস্থিত সকলেই আশাবাদী।







