পরকীয়ার পথের কাঁটা শিশু , দুবছরের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে খুন ।




নিজস্ব প্রতিবেদক, 

 ঘটনাটি ঘটেছে , জীবনতলা থানার পিয়ালী বটতলা গ্রামে ।

 মৃতার নাম মহিনী হালদার (২) । 

ঘটনা সূত্রে , জীবনতলা পিয়ালীর বাসিন্দা রত্না হালদারের দেখাশোনা করে বিয়ে হয় আন্দামানের বাসিন্দা ভক্ত হালদারের ।

 আর তাদের এই সাত বছরের বিবাহ জীবনে দুটি সন্তান রয়েছে । একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে । 

এরপর তাদের বিবাহ জীবনে ফাটল ধরতে শুরু করে । আর সেখান পালিয়ে বাপের বাড়ি চলে আশে রত্না ।

 এরপর মেন্দিপুরের বাসিন্দা বাপন ভৌমিক নামে একটি ছেলের প্রেমে পড়ে যায় রত্না । 




আর বাপন রত্নাকে বিয়ের প্রস্তাব দেয় এবং তাতে রাজি হয়ে যায় রত্না । বাপন কথা মতো একটি কন্যা সন্তান কে সঙ্গে নিয়ে পিয়ালীতে বাপন ভাড়া বাড়ি চলে যায় রত্না । 

আর সেই প্রথম পক্ষের কন্যা সন্তানকে নিতে অস্বিকার দ্বিতীয় পক্ষের স্বামী । 

আর সেই প্রথম পক্ষের সন্তান তাদের সম্পর্কের মাঝে কাঁটা হয়ে দাঁড়ায় । আর সেই কাঁটা সরাতে শ্বাসরোধ করে খুন করে দ্বিতীয় পক্ষের স্বামী । 

এরপর মৃতদেহ টি উদ্ধার করে নিয়ে আশে ঘুটিয়ারী গ্রামীণ হাসপাতালে ।

 সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্যে নিয়ে যায় জীবনতলা থানার পুলিশ ।

 দ্বিতীয় পক্ষের স্বামী ও রত্না কে আটক করে ঘুটিয়ারী ফাঁড়ির পুলিশ । উত্তেজিত জনতা বাপনের বাড়ি ভাঙচুর করে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...