৭১ তম বিশ্ব শান্তি দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির দক্ষিণ দামোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে"




সেখ সফি কামাল, 

 এবি বঙ্গ নিউজ ,বর্ধমান।

 বিশ্ব শান্তি দিবস উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার ঘোড়দৌড় চটি এলাকায়। 

উদ্যোক্তা দক্ষিণ দামোদর এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি।

 উপস্থিত ছিলেন বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিশিত মালিক,রায়না ১ নং ব্লকের উপপ্রধান আজিজুল হক , বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ হোসেন ও নারায়ণ চন্দ্র সাহা, ডাক্তার মনজুর হোসেন, শেখ আয়নাল,জয় মোল্লা, আমিরুল আলী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। 



প্রদীপ প্রজ্বলন ও শান্তির প্রতীক হিসাবে সাদা পায়রা মুক্ত করে এই রক্তদান শিবিরের উদ্বোধন হয়। উদ্বোধন করেন করেন বিধায়ক নিশীথ মালিক। 

আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে ১০০ জন রক্ত দাতা স্বেচ্ছায় তাঁদের অমূল্য রক্ত দান করেন। এই রক্ত তুলে দেওয়া হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...