বীরভূম।
বীরভূমের সঙ্গীত ও বিনোদন জগতে শনিবার সংযোজন হলো নতুন ব্যান্ড রংধনু। ইলামবাজারে একটি বেসরকারী সভাঘরে( আসল নাম দিয়ে) প্রীতম এর নেতৃত্বে উদ্বোধন হলো রংধনু নামক ব্যান্ড।
উপস্থিত ছিলেন শিল্পী ধীরেন চ্যাটার্জী কমলেস চক্রবর্তী আরো সহ অনান্যরা। লালমাটির জেলা বীরভূম বাউল গানেই খ্যাত। পাশাপাশি সাংস্কৃতিক চর্চা বলতে নাটক, আবৃতি সবই হয়ে থাকে। বাংলা ব্যান্ডও সংযোজন হচ্ছে জেলায়।
এর আগে জেলা সদর সিউড়ী, শান্তিনিকেতনেও রয়েছে ব্যান্ড। জেলার গ্রামাঞ্চল হিসেবে পরিচিত ইলামবাজারে রামধনু একটি নতুন সংযোজন।
ব্যান্ডের সদস্য খোকন বলেন সমাজে আজ ইংরেজি পাঞ্জাবি গান বেশি প্রচলিত।
সেই তুলনাঢন বাংলা গান বিলুপ্ত দিকে ।
তাই আমরা এই ব্যান্ড মাধ্যমে বাংলা গানের রেওয়াজ ধরে রাখতে চাইছি।
তাই ব্যান্ডের সূচনা এবং এই দিনে একটা অ্যালবামও রিলিজ করলাম।
উল্লেখ্য, বাংলা ব্যান্ডের নতুন শিল্পীরা অধিকাংশই ব্যবসায়ী।
তরুন প্রজন্ম পেশাগত ভাবে অন্য জগতে জড়িয়ে থাকলেও আবেগ আর স্বপ্নকে সম্বল করে তারা বেঁচতে চায় স্বপ্নের ফেরী।
--



