হলদিয়া বিশ্বকর্মা পূজা পরিক্রমা– ২০১৯




নিজস্ব প্রতিবেদক,, 

 হলদিয়া বিশ্বকর্মা পূজা পরিক্রমা– ২০১৯ বিশ্বকর্মা পূজায় হলদিয়া শহর জুড়ে সাবেকিআনার পাশাপাশি থিমের জোয়ারে ভাসছে। 

কোথায় জল সংরক্ষনের বার্তা তো আবার কোথাও ডেঙ্গু সচেতনতা।



 ভিন্ন ধর্মী থিম করে রীতিমতো তাক লাগাচ্ছে গোটা জোলার মানুষ কে। 

 বন্দর শহর হলদিয়ার মানে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন। 

বাঙালির প্রাণের উৎসব দূর্গাপূজার পাশাপাশি, বিশ্বকর্মা পূজাতে মেতে ওঠেন শহর বাসী।

ছোটো বড়ো মিলিয়ে প্রায় শতাধিক পূজো হয় গোটা হলদিয়া জুড়ে।থিম থেকে সাবেকিয়ানা দুইয়ের প্রাধান্য দেখা যায়।

পূজোর ময়দানে কেউ কাউকে এক চুল জমিও ছাড়তে রাজি নয়। 




আজ সকাল থেকেই শহরের রাজপথে নেমেছিল মানুষের ঢল। 

ভালো আবহাওয়া কে কাজে লাগিয়ে আনন্দ উপভোগ করতে ব্যস্ত আট থেকে আশি সকলেই। কোথায় চলছে, থিমের লড়াই তো কোথাও সাবেকিআনার ছোঁয়া। 

সঙ্গে ছিল কিছুটা ডিজে বক্সের উপদ্রব।যার ফলে মানুষ সামান্য অস্বস্তি কাটিয়ে, চেনা ছন্দে প্যান্ডেল হপিং থেকে শিল্পাঞ্চল দশর্ণ সেরে নিচ্ছেন। 

শেষ বেলার আনন্দ ভাগ করে নিতে ব্যস্ত এখন সকালেই।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...