শিক্ষক দিবসে খাসপুর ইয়ংস্টার ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

------



----- নাজমুল হক/

 বাদুড়িয়াঃ

 গতকাল শিক্ষক দিবস উপলক্ষে বাদুড়িয়ার রামচন্দ্রপুরের খাসপুরে ইয়ং স্টার ক্লাবের পরিচালনায় প্রতিবছরের মত এবছরও একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

 স্বেচ্ছায় রক্তদান শিবির,অঙ্কন প্রতিযোগিতা,নৃত্য ও সঙ্গীত পরিবেশন সহ দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ ও শিক্ষক সংবর্ধনা এবং সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তারা ডঃসর্বপল্লী রাধাকৃষ্ণাণের জন্মদিন পালন করে । 

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা পূর্তের কর্মাধ্যক্ষ শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়। ।




বাদুড়িয়ার বিডিও ত্রিভূবন নাথ সহ রামচন্দ্রপুর পঞ্চায়েত প্রধান নূর ইসলাম লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সম্বরণ মিস্ত্রি,বিশিষ্ট সমাজসেবী উদয় চন্দ্র মন্ডল সহ আরো বিশিষ্ট জনেরা। 

ক্লাবের পক্ষ থেকে এদিন এলাকার প্রায় চল্লিশ জন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় । 

স্থানীয় তেঁতুলিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক দেবাশীষ চক্রবর্তীকে সেরা শিক্ষকের স্মারক সন্মানে ভূষিত করা হয়।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...