হাসপাতালের পুলিশ লকআপ থেকে খুনের আসামী পালিয়ে যাওয়ার বারো ঘন্টার মধ্যেই তাকে ধরে ফেলল পুলিশ।




নিজস্ব প্রতিবেদক।  


এবি বঙ্গনিউজ, ইসলামপুর। 


 হাসপাতালের পুলিশ লকআপ থেকে খুনের আসামী পালিয়ে যাওয়ার বারো ঘন্টার মধ্যেই তাকে ধরে ফেলল পুলিশ।

 ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা হাসপাতালে।

 পুলিশ রিমান্ডে থাকা রফিকুল ইসলাম রবিবার পেটে ব্যাথা নিয়ে ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ লকআপে ভর্তি ছিল। 

লকআপের জানালার রড ভেঙে পালিয়ে যায় ওই দুস্কৃতী। ঘটনার পরই পলাতক রফিকুলের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ৷

 ইসলামপুরের হাসপাতাল পাড়া থেকে তাকে ধরে ফেলে ইসলামপুর থানার পুলিশ।

 ইসলামপুর থানায় নিয়ে আসা হয়েছে রফিকুলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আসাম রাজ্যের বিলাসিপাড়ার বাসিন্দা রফিকুল ইসলামের বিরুদ্ধে এক লড়ি চালককে খুন করে লড়িটি হাইজ্যাক করার অভিযোগ ছিল। 

ইসলামপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে আদালত থেকে তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডে নেয়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...