কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজবাসভবনে ১৪৪ তম জন্মবার্ষিকী উদযাপন।




নিজস্ব সংবাদদাতা : 

 অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়'এর ১৪৪ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ৩১শে ভাদ্র ১৪২৬ (ইং :১৮ সেপ্টেম্বর, ২০১৯),মঙ্গলবার হাওড়ার বাগনানের সামতাবেড়ের নিজবাসভবনে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে আয়োজিত হল শ্রদ্ধা নিবেদনের অনুষ্ঠান। 




শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান এলাকার নানা প্রান্তের মানুষকে সঙ্গে নিয়ে গত ২৭ বছর ধরে শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে। 

 শরৎ বাবুর আবক্ষ মূর্তিতে মাল্যদান, অঙ্কন প্রতিযোগিতা ও ক্যুইজ প্রতিযোগিতা,নাটক এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আয়োজনে এলাকার সাধারণ মানুষের গভীর উৎসাহ ও সহযোগিতা ছিল লক্ষণীয়।




 অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সারা বাংলা শরৎচন্দ্র জন্মবার্ষিকী উদযাপন কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট শিক্ষক বিশ্বজিৎ মিত্র মহাশয়।

 এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার আরও অসংখ্য শিক্ষক, শিক্ষাবিদ সহ সাংস্কৃতিক মনোজ্ঞ মানুষজন। কমিটির সম্পাদক, সভাপতি সহ সমস্ত সদস্যদের অভিনন্দন জানিয়ে বিশ্বজিৎ বাবু বলেন যে,বর্তমানে সমাজে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে যে সংকট পরিলক্ষিত হচ্ছে তার বিরুদ্ধে সমাজে সুস্থ সংস্কৃতি গড়ে তুলতে স্বর্ণযুগের এই মহান মানবতাবাদী সাহিত্যিকের জীবনচর্চা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।




 এরই সঙ্গে এবছরই মহান বিদ্যাসাগরের দ্বিশতজন্মবর্ষ পালনের আহ্বান তিনি রাখেন। আজকের ছাত্র যুবকদের এই মহান মানুষদের জীবন সংগ্রাম থেকে শিক্ষা নিয়ে তিনি সামাজিক কাজে অংশগ্রহণের আহ্বান রাখেন। 




 কমিটির সম্পাদক বিশিষ্ট শিক্ষক অমলেন্দু পাঁজা জানিয়েছেন যে, এলাকার মানুষের যে অভূতপূর্ব সহযোগিতা ও সমর্থন তারা পাচ্ছেন তাতে আজকের দিনের পরিপূরক সাংস্কৃতিক চর্চা বাঁচিয়ে রাখতে এই অনুষ্ঠান আরও বিস্তৃতি লাভ করবে।




AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...