এবি বঙ্গ নিউজ, খন্ডঘোষ,পূর্ব বর্ধমান।
সারা দেশে এন.আর.সি এর নামে জনসাধারণকে সমস্যার সম্মুখীন করা এবং আসামে ১৯ লক্ষ মানুষের এন .আর .সি তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে ০৮.৯.২০১৯ পূর্ব বর্ধমান জেলার,খন্ডঘোষ ব্লকের বেড়ুগ্রাম পঞ্চায়েতের বেড়ুগ্রামে একটি ধিক্কার মিছিল করা হবে, খন্ডঘোষ ব্লক তৃণমূলের পক্ষ থেকে।
এই ধিক্কার মিছিলের প্রস্তুতি নিয়ে খন্ডঘোষ ব্লকের ১০ টি গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হল
খন্ডঘোষ ব্লক তৃণমূলের কার্যালয়ে।
উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ,খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসর সভাপতি অপার্থিব ইসলাম সহ অন্যান্য নেতৃত্ব।
