ভি আর পি প্রতিনিধি কোলকাতার কালিঘাটে গিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য ।




নিজস্ব প্রতিবেদক,, 

 এবি বঙ্গনিউজ,, 

 আজ পূর্ব বর্ধমান জেলার প্রতিটি ব্লক থেকে কয়েকজন করে ভি আর পি প্রতিনিধি কোলকাতার কালিঘাটে গিয়েছিলেন মাননীয়া মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য । 

সেখানে মাননীয়া মুখ্যমন্ত্রী ছিলেন না। 

তাদের দুইজন প্রতিনিধি যোগীরাজ সাধু ও কৃষ্ণা ঘোষ তাঁর বাসভবনে উপস্থিত মাননীয় আধিকারিক মহাশয়কে লিখিত ও মৌখিকভাবে ভি আর পিদের আর্থিক যন্ত্রণার কথা তুলে ধরেন ও মাননীয়া মুখ্যমন্ত্রীর ভি আর পিদের নিয়ে লোকসভা নির্বাচনের সময় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। 



মাননীয়া মুখ্যমন্ত্রীর অফিসে মাননীয় আধিকারিক মহাশয় জানান তাঁদের দফতর বিষয়টি সম্পর্কে অবগত আছে ও তাঁরা মাননীয়া মুখ্যমন্ত্রীকে লিখিত দাবিপত্রটি সরাসরি পাঠিয়ে দেবেন।

 এই কর্মসূচিতে অনান্য জেলা থেকে কয়েকজন ভি আর পি উপস্থিত ছিলেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...