উঃ দিনাজপুর।
মাটির ঘরের দেওয়াল ভেঙ্গে চাঁপা পরে মৃত্যু হলো এক নাবালকের। এদিন বিকেল নাগাদ ঘটনাটি ঘটে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার অন্তর্গত ইটাহার পঞ্চায়েত এলাকার চালুনিয়া গ্রামে।
এদিন এলাকার বাসিন্দা ফটিক সরকারের সাত বছরের ছেলে সুহিত সরকার বাড়ি থেকে মায়ের কাছে টাকা নিয়ে দোকানে যাবার সময়ে তাদের মাটির ঘরের দেওয়াল ভেঙ্গে পরে সুজিত এর উপর।
সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন প্রতিবেশীরা উদ্ধার করলেও ঘটনা স্থলে মৃত্যু হয় সুজিত সরকারের। ফলে কান্নায় ভেঙ্গে পরেন পরিবারের লোকজন। শোকের ছায়া নেমে আসে গ্রামে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইটাহার থানার পুলিশ। স্হানীয় বাসিন্দারা জানান ফটিক সরকারের দীর্ঘ দিনের মাটির ঘর তার উপর কয়েক দিনের ভারি বৃষ্টিপাত হচ্ছে ফলে আর জরাজীর্ণ অবস্থায় হয়ে পড়ে মাটির ঘর টি ফলে এই দুর ঘটনা।
পুলিশ মৃতদেহ নিজেদের হেপাজতে নিয়ে ঘটনার তদন্তে নেমেছে।
