প্রাকৃতিক দুর্যোগের কারণে মাথায় হাত ক্লাব কর্তা থেকে শুরু করে শিল্পীদের।




মালদা, ২৪ সেপ্টেম্বর : 

প্রাকৃতিক দুর্যোগের কারণে মাথায় হাত ক্লাব কর্তা থেকে শুরু করে শিল্পীদের। হাতে গোনা আর কয়েকটা দিন। তারপর শুরু হবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। 

প্রাকৃতিক দুর্যোগের কারণে বিগ বাজেটের মন্ডপ গুলির কাজও থমকে রয়েছে। বৃষ্টির কারণে কাজ করতে পারছেননা শিল্পীরা।

বিভিন্ন কারখানায় দেখা গেল দুর্গা প্রতিমা ঢেকে রাখা হয়েছে প্লাস্টিক দিয়ে বারবার প্রতিমা ভিজে যাওয়ার কারনে অনেক শিল্পী প্রতিমা রং করতেও পারছেননা।

 মালদা শহরের বিগ বাজেটের মন্ডপগুলিতে প্রায় পাঁচদিন ধরে কাজ করতে পারছেননা জেলার বাইরে থেকে আগত শিল্পীরা। 

তারা জানিয়েছেন, কাজে বাধা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বৃষ্টির কারণে মন্ডপ শয্যার কাজ করতে পারছেননা তারা।হাতেগোনা আর কয়েকদিন সময়। তার আগে হয়তো বৃষ্টির কারণে তাদের কাজ সম্পন্ন করতে পারবেননা তারা। 

মঙ্গলবার সকাল থেকে বৃষ্টি জেলা জুড়ে।এদিন দেখা গেলো প্রায় থমকে রয়েছে বিগ বাজেটের পূজামণ্ডপের কাজ। শিল্পীরা পলিথিনের নিচে কিছু কাজ করলেও খোলা আকাশের নিচে মন্ডপের বাইরের কাজ করতে পারছেননা তারা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েক দিন চলবে এইরকম বৃষ্টি। আর এই দুর্যোগে মাথায় হাত পড়েছে ক্লাব কর্তা থেকে শুরু করে শিল্পীদের। 

নন্দীগ্রাম থেকে আগত এক মন্ডপ শিল্পী নবকুমার দাস জানিয়েছেন, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ১০০% কাজের ক্ষতি হচ্ছে। যদি এইরকম ভাবে চলতে থাকে তাহলে শিল্পী তার মনোভাব প্রকাশ করতে পারবেনা কাজের মাধ্যমে। এই আবহাওয়ায় বাইরের কাজগুলি করার ক্ষেত্রে অসুবিধার কথাও জানান তিনি।

 এক ক্লাব কর্তা পরিমল সরকার জানিয়েছেন, ভেতরের কাজ প্রায় শেষ হয়েছে মন্ডপের। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাইরের কাজ সম্পন্ন করতে পারছেনা শিল্পীরা।

 তারা চেষ্টা করছেন যত তাড়াতাড়ি সম্ভব মণ্ডপসজ্জার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...